News71.com
 International
 29 Sep 19, 07:31 PM
 132           
 0
 29 Sep 19, 07:31 PM

চীনে প্রাক্তন এক মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার॥

চীনে প্রাক্তন এক মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার॥

আন্তর্জাতিক ডেস্ক: চীনে এমন এক বাড়ির সন্ধান মিলেছে যেখানে পাওয়া গেছে স্বর্ণের খনি। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা স্বর্ণের খনি অবশ্য উদ্ধার করা যায়নি। তবে দেশটির পুলিশ অবৈধভাবে গড়ে তোলা এক স্বর্ণের খনির খোঁজ পেয়েছে। চীনের পুলিশ ডানজহোর প্রদেশের সাবেক মেয়র জাং কিউয়ের বাড়ির বেসমেন্ট থেকে প্রায় ১৩ টন সোনা উদ্ধার করেছে। যার পুরোটাই ছিল অবৈধভাবে উপার্জন করা স্বর্ণ।

স্বর্ণ বাদেও ঐ বাড়িতে কয়েক মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে যার পরিমাণ প্রায় ৩৪ মিলিয়ন ইউরো। দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন। উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি হিসাবে শিজিনপিং নিয়োগের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়ে আসছেন। এ পর্যন্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন