News71.com
 International
 29 Sep 19, 07:40 PM
 142           
 0
 29 Sep 19, 07:40 PM

প্রভুভক্ত কুকুরের অনন্য দৃষ্টান্ত॥

প্রভুভক্ত কুকুরের অনন্য দৃষ্টান্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডায় মনিবের দুই সন্তানকে সাপের আক্রমণ থেকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছে এক কুকুর। একটি বিষধর সাপ চারবার কুকুরটিকে কামড় দেয়। এতে কুকুরটি মারা যায়। কুকুরটির নাম ছিল জিসাস। কুকুরটির মালিক গ্যারি রিচার্ডসন বলেন, ‘আমি এবং আমার সন্তানেরা বাড়ির আঙিনা পরিষ্কার করছিলাম। আমি তাদের থেকে কিছুটা দূরে ছিলাম। এসময় সেখানে লুকিয়ে থাকা একটি সাপ বাচ্চাদের দিকে এগিয়ে আসে। তারা সাপটিকে দেখতে পায়নি। সাপটি যখন তাদের দিকে আসছিল কুকুরটি দেখে এগিয়ে যায় এবং সাপটিকে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে সাপটি কুকুরটিকে কামড় দেয়।' তিনি আরও বলেন, ‘আমার নজরে এলে আমি দ্রুত কুকুরটিকে পশু হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক ওষুধ দিলেও বাঁচানো যায়নি কুকুরটিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন