News71.com
 International
 29 Sep 19, 09:30 PM
 362           
 0
 29 Sep 19, 09:30 PM

বাংলাদেশ-ভারত-পাকিস্তানও পাবে সৌদি পর্যটক ভিসা !!

বাংলাদেশ-ভারত-পাকিস্তানও পাবে সৌদি পর্যটক ভিসা !!

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বের ৪৯টি দেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে বলে তালিকা দিয়েছিল সৌদি আরব। ৪৯ দেশের মধ্যে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এর নাম ছিল না। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের নাগরিকরা সৌদি আরবের দূতাবাস এবং কনস্যুলেটের মাধ্যমে পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীদের জন্য সঙ্গে একজন অভিভাবক রাখতে হবে। সৌদি ট্যুরিজম ওয়েবসাইট অনুসারে, আবেদনকারী কোন ধর্মের অনুসারী তা উল্লেখ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে সৌদি সরকারের অনুমতি পত্রেরও প্রয়োজন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন