
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে কাশ্মীরকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য ইমরানকে বীরোচিত সংবর্ধনা দিতে বিমানবন্দরে মানুষের ঢল। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে রোববার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমরানকে বীরোচিত সংবর্ধনা দিতে অপেক্ষা করেন তেহরিকে ইনসাফের নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যরা। ইমরান খানকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরের বাইরেও ভিড় করে হাজার হাজার মানুষ। জাতিসংঘে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবিক সমস্যা ও নাগরিকদের অবরুদ্ধ জীবনযাপনের বিষয়টি উপস্থাপন করে প্রশংসিত হয়েছেন ইমরান খান। তাঁর বক্তব্যকে অনেকেই অবিস্মরণীয় বলছে। জাতিসংঘে ইমরান খানের ভাষণকে কেন্দ্র করে পাকিস্তারে জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন হেডলাইন করেছে ‘জাতিসংঘে ইমরান খানের বক্তব্য ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে।’