
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগদান করা শামীমা খাতুন যুক্তরাজ্যে ফিরতে চায়। তার ফেরা নিয়ে বিট্রিশ স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, আইএস বধূ শামীমা খাতুনের ফেরার আর কোনো সুযোগ নেই। রোববার (২৯ সেপ্টেম্বর) দ্যা সানকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এ কথা বলেন। ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব বলেন, আমাদের কাজ দেশকে সুরক্ষা করা। তাই এমন কাউকে যুক্তরাজ্যে থাকতে দিতে পারি না যারা আমাদের ক্ষতি করবে। তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে আমি এ দেশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর মতো সক্রিয় সমর্থক বা প্রচারক কাউকে থাকার অনুমতি দিতে রাজি নই। তিনি আরো বলেন, এই ধরনের প্রক্রিয়া যুক্তরাজ্যের সাধারণ জনসাধারণকে বিপদে ফেলবে। ব্রিটিশ সরকার শামীমার নাগরিকত্ব বাতিল করেছে। বর্তমানে সে সিরিয়ার একটি অন্তর্বর্তী শিবিরে আছে।