News71.com
 International
 30 Sep 19, 11:06 AM
 148           
 0
 30 Sep 19, 11:06 AM

৬০ বছর পর বই ফেরত এল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরীতে !!

৬০ বছর পর বই ফেরত এল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরীতে !!

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর ৬০ বছর পর ফেরত পেলো একটি বই। কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি ওই লাইব্রেরী থেকে নেয়া হয়েছিলো। এখন লাইব্রেরী কর্তৃপক্ষ জরিমানা মওকুপের অঙ্গীকার করেছে। বর্তমান সময়ের হিসেবে সপ্তাহে দেড় পাউন্ড হিসেবে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড। গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বুধবার বইটি ফেরত দিয়েছেন। পরে সেটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরীতে। এক টুইট বার্তায় লাইব্রেরী কর্তৃপক্ষ লিখেছে "বেটার লেট দ্যান নেভার"। একই সাথে জরিমানা মওকুপের কথাও উল্লেখ করেছে তারা। তারা বলছে, "হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক"। তবে একজন মুখপাত্র বলছেন এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে লাইব্রেরী সিস্টেমে এখনো বইটিকে নিখোঁজ দেখাচ্ছে। বইটি ক্যাটালগ শাখায় দেয়া হয়েছে এবং তারাই শিগগির বইটিকে তালিকাভুক্ত করে নির্ধারিত জায়গায় রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন