
আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের রাজধানী কায়রোয় তাহরির স্কয়ার বন্ধ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি। গত শুক্রবার তাহরির স্কয়ারে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। মিসরের তরুণদের আন্দোলন দমাতে সিসি এ উদ্যোগ নিয়েছেন। আন্দোলনকারী তরুণেরা জানিয়েছেন, তাঁরা আবারও তাহরির স্কয়ারে আন্দোলন শুরু করবেন। গত সপ্তাহে কঠোর আন্দোলনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক দিনেই গ্রেপ্তার করা হয় কয়েক শ লোককে। আর সপ্তাহজুড়ে গ্রেপ্তার মানুষের সংখ্যা দুই হাজারের বেশি বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে সরকারি কৌঁসুলিদের দাবি, গ্রেপ্তারের সংখ্যা হাজার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, মিসরের কারাগারের এখন ৬০ হাজার রাজনৈতিক কর্মী বন্দী আছেন। সূত্র দ্য গার্ডিয়ান