News71.com
 International
 30 Sep 19, 01:19 PM
 128           
 0
 30 Sep 19, 01:19 PM

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৬॥

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৬॥

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইয়ে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুবাইয়ে শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেসের (ডিসিএএস) নির্বাহী পরিচালক খলিফা বিন দারির জানান, সোমবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। মির্ডিফ সিটি সেন্টারের আগে শারজাহের দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত সকল যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় রশিদ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন