News71.com
 International
 30 Sep 19, 01:27 PM
 144           
 0
 30 Sep 19, 01:27 PM

মিয়ামারের রাখাইন ও চিন রাজ্যে ইন্টারনেট পরিসেবা বন্ধ॥  

মিয়ামারের রাখাইন ও চিন রাজ্যে ইন্টারনেট পরিসেবা বন্ধ॥   

আন্তর্জাতিক ডেস্ক: ১০০ দিনেরও বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যে ইন্টারনেট বন্ধ রেখেছে মিয়ানমার সরকার। বেসরকারি সহায়তা সংস্থা (এনজিও) ও ব্যবসায়ী নেতাদের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ইন্টারনেট বন্ধ করে দেশটি মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। সরকারের উচ্চ বিনিয়োগের পরিকল্পনা ধাক্কা খেয়েছে। জঙ্গি দমনের নামে ২০১৯ সালের ২১ জুলাই থেকে রাখাইন ও চিন রাজ্যে মিয়ানমার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে।


উল্লেখ্য গত ২০ জুলাই মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় এক নির্দেশে চারটি টেলিকমিউনিকেশন কোম্পানিকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। মানবাধিকার সংস্থাগুলো এর সমালোচনা করে বলছে, এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে। জাতিসংঘ উদ্বেগ জানিয়ে রাখাইনের আটটি এবং দক্ষিণ চিনের একটি জনপদে কোনো সতর্কতা ছাড়াই ইন্টারনেট পরিষেবা আবারও চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ এটিকে একটি বিপজ্জনক নজির বলে সতর্ক করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন