News71.com
 International
 30 Sep 19, 06:23 PM
 137           
 0
 30 Sep 19, 06:23 PM

জেদ্দায় রেলস্টেশনে আগুনে ব্যাপক ক্ষতি !!

জেদ্দায় রেলস্টেশনে আগুনে ব্যাপক ক্ষতি !!

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় হারামাইন মেট্রোরেল স্টেশনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। স্থানীয় সময় সকাল ১১ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। জেদ্দা হারামাইন রেল স্টেশনের নির্মাণকাজ এবং পরিচ্ছন্নকর্মী হিসেবে অনেক প্রবাসী বাংলাদেশিও আছেন। তবে এখন পর্যন্ত তাদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে গেলো বছরের ২৫শে সেপ্টেম্বর জেদ্দা-মক্কা-মদিনা রুটে দ্রুতগতির হারামাইন মেট্রো রেল স্টেশনের উদ্বোধন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন