News71.com
 International
 30 Sep 19, 10:16 PM
 176           
 0
 30 Sep 19, 10:16 PM

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাল পাকিস্তান !!

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাল পাকিস্তান !!

আন্তর্জাতিক ডেস্কঃ পাক-ভারত তুমুল উত্তেজনার মধ্যেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। শিখ ধর্মাবলম্বীদের কারতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ আমন্ত্রণ জানিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি পাকিস্তানের জন্য অত্যন্ত খুশির বিষয়, পাকিস্তান সরকার এ জন্য ব্যাপক প্রস্তুতিও নিচ্ছে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিতে প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত আগ্রহ রয়েছে। পরামর্শের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, কারতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাবো। ভিডিওতে মাহমুদ কোরেশি আরও বলেন, মনমোহন সিং শিখদেরও প্রতিনিধিত্ব করেন। এজন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে এবং আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকারিভাবে মনমোহন সিংকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন