News71.com
 International
 30 Sep 19, 10:19 PM
 183           
 0
 30 Sep 19, 10:19 PM

গোয়ার মন্ত্রীকে বহনকারী বিমানে আগুন, গোয়ায় জরুরি অবতরণ !!

গোয়ার মন্ত্রীকে বহনকারী বিমানে আগুন, গোয়ায় জরুরি অবতরণ !!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গোয়া রাজ্য থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমানে আগুন লাগার পর সেটি গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায় এবং জরুরি অবতরণ করে। বিমানটি উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পরই তাতে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, আগুন ধরে যাওয়া ইন্ডিগো এয়ারলাইনসের ওই বিমানে গোয়ার পরিবেশমন্ত্রী নিলেশ কাবরাল ছিলেন। প্রতিবেদনে বলা হয়, গোয়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির বাম ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর পাইলট সেটিকে নিয়ে আবারও ডাবোলিম বিমানবন্দরে ফিরে আসেন এবং জরুরি অবতরণ করান। এ প্রসঙ্গে পরিবেশমন্ত্রী নিলেশ বলেন, সোমবার রাত ১টায় বিমানটি উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পরই তাতে আগুন ধরে যায়। তখনই পাইলট বাম ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং গোয়ায় ফিরে আসেন। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন