News71.com
 International
 01 Oct 19, 11:47 AM
 148           
 0
 01 Oct 19, 11:47 AM

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীরই নিজেকে জয়ী দাবি !!

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীরই নিজেকে জয়ী দাবি !!

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ১৯শে অক্টোবর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল আর ৭ই নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের কথা রয়েছে। এরইমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আশরাফ ঘানি এবং আবদুল্লাহ আবদুল্লাহ দুজনই নিজেকে জয়ী ঘোষণা করেছেন। সোমবার সংবাদ সম্মেলন করে নির্বাচনে জয়ী হওয়ার দাবি করেছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। এতে দেশটির রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। একারণে দ্বিতীয় দফা ভোটগ্রহণের প্রয়োজন নেই বলেও জানান তিনি। এদিকে আশরাফ ঘানির রানিং মেট আমরুল্লাহ সালেহ দাবি করেছেন, তারা দুজন নির্বাচনে ষাট শতাংশ ভোট পেয়েছেন। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। তবে চূড়ান্ত ভোট গণনার আগে কোনো প্রার্থী নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন না বলে সতর্ক করেছে দেশটির ইলেক্টোরাল কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন