News71.com
 International
 01 Oct 19, 01:22 PM
 163           
 0
 01 Oct 19, 01:22 PM

ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল॥ইরানের ইসলামি বিপ্লবী গার্ড প্রধান  

ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল॥ইরানের ইসলামি বিপ্লবী গার্ড প্রধান   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি। ইসরায়েলের নিজস্ব অসংখ্য দুর্বলতা এবং এটির বিনাশ কামনাকারী আঞ্চলিক শক্তিগুলোর কঠোর অবস্থানকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। আইআরজিসি’র কমান্ডারদের ২৩তম জাতীয় সমাবেশের অবকাশে সোমবার প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শুরু থেকেই একটি নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এটির যেমন কোনও নিজস্ব ভূখণ্ড নেই তেমনি নেই কোনও জনগোষ্ঠী। সারাবিশ্ব থেকে লোকজনকে ধরে এনে তাদের জন্য অবৈধ বসতি স্থাপন করে এই অবৈধ রাষ্ট্রকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয়েছে। জেনারেল সালামি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে এমন অনেক শত্রু গড়ে তুলেছে যারা সবাই বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে এটিকে মুছে ফেলতে চায় এবং তা একদিন ঘটবেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন