News71.com
 International
 01 Oct 19, 01:34 PM
 185           
 0
 01 Oct 19, 01:34 PM

মালয়েশিয়ায় দিনক্ষণ ঠিক করে একসঙ্গে ২ নারীকে বিয়ে!

মালয়েশিয়ায় দিনক্ষণ ঠিক করে একসঙ্গে ২ নারীকে বিয়ে!

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার সাবাহ প্রদেশের দ্বীপ এলাকা সেমপোর্নায় এক যুবক দুই নারীকে একই সময়ে একই আসরে বিয়ে করেছেন। তাও আবার কোনো দুর্ঘটনা বা নাটকীয়তা নয়, একেবারে দিনক্ষণ ঠিক করে। দ্য স্টারসহ দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোতে এ নিয়ে প্রতিবেদন হয়েছে এবং স্থানীয়রা এ ঘটনাকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। গত শুক্রবার নববিবাহিত যুবকের চাচাতো ভাই জিমি জিম নতুন দুই বউয়ের সঙ্গে বসা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন। জিমি ওই পোস্টে লেখেন, ‘পরিবারের রেকর্ড ভেঙে বিয়ে হয়েছে, দুই বউ একই সঙ্গে।’ এতে তাঁদের পরিচিতরা শুভকামনা জানাতে থাকেন এবং দ্রুত অনেকে শেয়ার করলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। পরে অন্যরাও ওই ব্যক্তি এবং দুই নারীকে সাধুবাদ জানান। জানা যায়, আগে থেকেই এক নারীর সঙ্গে বাগদান হয় ওই যুবকের। একটি রিসোর্টে চাকরি করাকালে পরে আরেক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। তরুণী যুবককে বিয়ের প্রস্তাব দেন। বাগদানের বিষয়টি জানার পরও তাঁকে বিয়েতে রাজি হলে দুজন নারীর সঙ্গে কথা বলে সম্মতি নিয়ে একই সময়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে শুভকাজ সেরে ফেলেন ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে জোড়া স্ত্রীকে বিয়ের ছবিতে হাজার হাজার মন্তব্য পড়ে। একটি মন্তব্যে এক ব্যক্তি যুবককে উদ্দেশ করে লেখেন, ‘তুমি ভাগ্যবান, ভাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন