News71.com
 International
 01 Oct 19, 06:24 PM
 139           
 0
 01 Oct 19, 06:24 PM

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড !!

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড !!

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ইরানের নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ ছাড়া আরো তিন ব্যক্তিকে একই অপরাধে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার দেশটির আদালত ইরানের ওই চার ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির দায়ে এমন দণ্ড দিয়েছেন। ইরানের সঙ্গে ছয় জাতির পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করার পর যে উত্তেজনা চলছে, তার মধ্যেই এমন রায় ঘোষণা করল ইরান। তবে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, গত জুলাইয়ে ইরান যে ১৭ জন সিআইএ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিল, এরা তারাই কি না। তবে দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন