News71.com
 International
 01 Oct 19, 06:33 PM
 178           
 0
 01 Oct 19, 06:33 PM

উত্তর প্রদেশে ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তের নির্দেশ !!

উত্তর প্রদেশে ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তের নির্দেশ !!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসামে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) কাণ্ডের পর এবার উত্তর প্রদেশে অবৈধ নাগরিক শনাক্তের উদ্যোগ নিয়েছে সেখানকার পুলিশ। এক আদেশে বাংলাদেশিসহ অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) ওপি সিং। তিনি বলেন, উত্তর প্রদেশে অনেক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন, তাদের অনেকেরই কোনো খবর জানে না পুলিশ। নিরাপত্তাজনিত কারণে এসব বাংলাদেশিসহ অন্য বিদেশিদেরও চিহ্নিত করা জরুরি। মঙ্গলবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অবৈধ নাগরিকেরা সাধারণত রেলস্টেশন, বাস টার্মিনাল, নতুন বস্তি বা রাস্তার পাশের জায়গাগুলোতে আশ্রয় নেয়। এসব জায়গায় বসবাসকারীদের চিহ্নিত করতে হবে। আর এ কাজের পুরোটাই ভিডিওতে ধারণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ডিজিপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন