News71.com
 International
 02 Oct 19, 10:19 AM
 168           
 0
 02 Oct 19, 10:19 AM

উ. কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পড়ল জাপানের অর্থনৈতিক অঞ্চলে !!

উ. কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পড়ল জাপানের অর্থনৈতিক অঞ্চলে !!

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া আজ বুধবার সকালে দেশটির পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং। উত্তর কোরিয়া সরকার গতকাল মঙ্গলবার ঘোষণা করে, দেশটি আগামী শনিবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করবে। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাক্ষাতের পর এই প্রথম দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া ও পার্স টুডে এ খবর জানিয়েছে। কিন্তু বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। আর অন্যদিকে জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব জানিয়েছেন, উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। আর অন্যটি ওই অঞ্চলের বাইরে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া নিজের সামরিক শক্তির জানান দিতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন