
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির ভেনিসে ইসলাম শিক্ষার সময় শিশুকে মারধরের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃত ইমামের নাম জানা না গেলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়ে সংবাদমাধ্যম আনসা। সংবাদমাধ্যমটি জানায়, ২৩ বছর বয়সী ঐ ইমাম বাংলাদেশের নাগরিক। পাদোভা ইসলামিক কালচারাল সেন্টার নামের মসজিদে শিশুদের কোরআন শরীফ পড়া শেখানোর শিক্ষক হিসেবে কাজ করছিলেন তিনি। প্রতিষ্ঠানটিতে বিপুল সংখ্যক ইতালীয় বাংলাদেশি শিশুও কোরআন শিক্ষা নিতে যায়। পাচঁ থেকে দশ বছর বয়সী শিশু কয়েকজন শিশুকে পড়াবার সময় পিটিয়ে আহত করেন তিনি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রহার করেছেন তিনি। কাউকে কাউকে মাথায়ও আঘাত করেছেন এবং হুমকিও দিয়েছেন। পুলিশ জানায়, আটক ইমামকে আদালতে হাজির করা হবে। তবে তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সেখানে কোরআন শিখতে আসা ছোট ছোট শিক্ষার্থীদের মারধরের ঘটনার খবর সেখানে দিনভর দেশটির চ্যানেল চ্যানেলগুলোতে দেখানো হয়। এদিকে এ ঘটনায় ইতালির সরকার ও ষ্টেট প্রশাসন ইতিমধ্যেই খুব স্পর্শকাতর ঘটনা হিসেবে উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেবার কথা বলেছে। এই ঘটনার জের ধরে প্রশাসন ঐ মসজিদটি বন্ধ করে দিতে পারে। গ্রেফতার হওয়া ঐ ইসলামি শিক্ষকের বাড়ি নরসিংদীতে।