News71.com
 International
 02 Oct 19, 11:11 AM
 171           
 0
 02 Oct 19, 11:11 AM

ধর্ষণের অভিযোগ, নেপালে স্পিকারের পদত্যাগ ।।

ধর্ষণের অভিযোগ, নেপালে স্পিকারের পদত্যাগ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ধর্ষণের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা। পার্লামেন্টের এক নারী কর্মী স্পিকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন রবিবার। নিউ ইয়র্ক টাইমস। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই নারী অভিযোগ করেছেন, রবিবার রাতে তার নিজের বাড়িতে গিয়ে স্পিকার ধর্ষণ করেছেন। ওই সময় স্পিকার মদ্যপ অবস্থায় ছিলেন। গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জরুরি বৈঠক হয়। এই সময় প্রধানমন্ত্রী কে. পি শর্মা ওলি স্পিকারকে পদত্যাগের আহবান জানান। পরে এক লিখিত বিবৃতিতে স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন