
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা কমিয়ে আইন পাসের বিরুদ্ধে আবারো বিক্ষোভে নেমেছেন দেশটির সাধারণ মানুষ। সোমবার, জাকার্তায় কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে সমাবেশ করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সড়ক অবরোধের পাশাপাশি পার্লামেন্টের সামনে অবস্থান নেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। জবাবে টায়ারে আগুন জ্বালানো ছাড়াও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোলবোমা ছোঁড়ে আন্দোলনকারীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। জাকার্তা ছাড়াও সোমবার সাউথ সুলাওয়েসি এবং ওয়েস্ট জাভাসহ দেশটির বিভিন্ন স্থান প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।