
আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধভাবে প্রবেশকৃত সকল অভিবাসীদের ডিএনএ সংগ্রহ করার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, প্রতিটি অনিবন্ধিত অভিবাসীর কাছ থেকে ডিএনএ নমুনা নেওয়া হবে এবং ডিএনএ প্রোফাইলগুলির সংরক্ষণের জন্য একটি ভিন্ন ডাটাবেসে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এতে অপরাধী সনাক্তকরণ সহজ হবে বলে। এতে অবৈধভাবে দেশে প্রবেশ করা ব্যক্তিদের শনাক্ত করার দক্ষতা আরও বেড়ে যাবে। তবে কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা এখনো ঠিক করা হয়নি জানান তিনি। এবিষয়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী ভেরা ইদেলম্যান বলেন, জোরপূর্বক ডিএনএ সংগ্রহ গুরুতর অপরাধ। এতে গোপনীয়তা এবং নাগরিক স্বাধীনতা হরণ হবে বলে ধারণা করছেন তিনি।