News71.com
 International
 03 Oct 19, 06:04 PM
 166           
 0
 03 Oct 19, 06:04 PM

লাদেনের সঙ্গে ‘বৈঠক করা’ জঙ্গি গ্রেপ্তার ।।

লাদেনের সঙ্গে ‘বৈঠক করা’ জঙ্গি গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে ‘বৈঠক করা’ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজিবির (হরকাতুল জিহাদ বাংলাদেশ) শীর্ষ নেতা  মো. আতিকুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর বড় মসজিদ সংলগ্ন মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় আতিকুল্লাহ’র দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত দুই সহযোগী হলেন-  মো. বোরহান উদ্দিন রাব্বানী (৪২) ও মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীম (৪৩)। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আতিকুল্লাহ আফগান ফেরত যোদ্ধা ও বোমা বিশেষজ্ঞ। দীর্ঘদিন বিদেশে পলাতক থেকে এ বছর মার্চে দেশে ফিরে সংগঠনের পুরনো সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাংগঠনিক কাজে সক্রিয় করতে তৎপরতা চালায়। পাকিস্তান, দুবাই ও সৌদি আরবসহ অন্যান্য দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আফগানিস্তানে যুদ্ধকালীন সময়ে ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, আইমান আল জাওয়াহেরীসহ শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন