News71.com
 International
 04 Oct 19, 01:50 PM
 176           
 0
 04 Oct 19, 01:50 PM

কাশ্মির ইস্যুতে কোনো আপস নয়ঃ পাক সেনাপ্রধান ।।

কাশ্মির ইস্যুতে কোনো আপস নয়ঃ পাক সেনাপ্রধান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরের জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার প্রশ্নে পাকিস্তান কারো সঙ্গে কোনো আপস করবে না বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। স্থানীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে পাক সামরিক বাহিনীর কমান্ডারদের সম্মেলনে এসব কথা বলেন জেনারেল বাজাওয়া। এ সময় কাশ্মিরকে পাকিস্তানের কণ্ঠনালী বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কাশ্মির ইস্যু এবং সেখানকার জনগণের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ভারতের ভূমিকা সম্পর্কে পাকিস্তান সরকার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যথাযথভাবে তুলে ধরেছে বলে আজকের সম্মেলনে অংশ নেয়া কমান্ডাররা স্বীকার করেন। এ ছাড়া পাকিস্তানকে কীভাবে বৈদেশিক মদদে অস্থিতিশীল করে তোলা হচ্ছে তাও আলোচনায় তুলে ধরা হয়। সেনা কমান্ডাররা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাকিস্তানি সেনারা নিজেদের সম্মান, মর্যাদা এবং মাতৃভূমির ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও আইএসপিআরের বিবৃতিতে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন