News71.com
 International
 04 Oct 19, 10:31 PM
 203           
 0
 04 Oct 19, 10:31 PM

স্বামীর সঙ্গে রাগ করে ৩ কন্যাকে খুন করলো মা ।।

স্বামীর সঙ্গে রাগ করে ৩ কন্যাকে খুন করলো মা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তিন কন্যাকে নর্দমায় ডুবিয়ে খুন করেছে মা। মর্মান্তিক এই ঘটনা ভারতের পুদুচেরির কুড্ডালোরের সেথিয়াথোপের। ২৭ বছরের মহিলা পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বীকার করে নিয়েছে যে সে-ই তার তিন মেয়েকে খুন করেছে। উদ্ধারকারী দলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, এম সাথিয়াবতী সাত বছর আগে বিয়ে করে বোরওয়েলের কর্মী ৩৩ বছরের এস মণিকান্দনকে। তাদের তিনটি কন্যাসন্তান ছিল। আক্ষয়া, নন্থিনি ও দর্শিনী। মদ্যপান করে এসে প্রায়ই মণিকান্দন স্ত্রীর সঙ্গে ঝগড়া করত বলে অভিযোগ। এমনই এক ঝগড়ার পর গত ২৪ সেপ্টেম্বর স্বামীকে ছেড়ে মেয়েদের নিয়ে মায়ের কাছে চলে গিয়েছিলেন সাথিয়াবতী।তবে তার মা তাকে বুঝিয়ে-সুঝিয়ে স্বামীর কাছে ফিরে যেতে রাজি করেন ও বুধবার সকালে তাদের একটি বাসে তুলে দেন। তবে স্বামীর কাছে না-গিয়ে সেথিয়াপোর জাংশনে নেমে গিয়ে মেয়েদের নিয়ে ঘুরতে থাকে সাথিয়াবতী। বুধবার রাতে ওই মহিলা একটি বড় নর্দমায় ছুড়ে ফেলে তিন কন্যাকে। বৃহস্পতিবার সকালে সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন