
আন্তর্জাতিক ডেস্কঃ জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকি তুলে নেয়ার বিরোধিতায় বিক্ষোভে উত্তাল ইকুয়েডের। রাজধানী কিয়েটোতে দ্বিতীয় দিনের মতো শুক্রবারও জ্বালাও-পোড়াও কর্মসূচি করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে নিরাত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো দাবি করেন, দীর্ঘ দিন ধরে জ্বালানি তেলের উপরে লোকসান টানতে হচ্ছে সরকারকে। এ কারণেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে, যারা এর বিরুদ্ধে গিয়ে শহর জুড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তাদের সঙ্গে কোন আলোচনা নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লেনিন।