News71.com
 International
 06 Oct 19, 11:25 AM
 157           
 0
 06 Oct 19, 11:25 AM

ইরানকে মোকাবিলায় কোটি কোটি ডলার বরাদ্দ চান নেতানিয়াহু ।।

ইরানকে মোকাবিলায় কোটি কোটি ডলার বরাদ্দ চান নেতানিয়াহু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের অব্যাহত প্রভাব মোকাবিলায় পার্লামেন্টের (নেসেট) কাছে কোটি কোটি ডলার বাজেট বরাদ্দ চেয়েছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানকে ইসরায়েলের জন্য মারাত্মক নিরাপত্তা চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। সৌদি আরবের আরামকো তেল স্থাপনা এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার জন্যও নেতানিয়াহু ইরানকে অভিযুক্ত করেন। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার নেসেট সদস্যরা শপথ নেয়ার পর নেতানিয়াহু বলেন, ইরানের পক্ষ থেকে প্রতিদিন যে ঝুঁকি বেড়ে চলেছে তা মোকাবেলার জন্য ইসরায়েলকে অবশ্যই শত শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। প্রসঙ্গত, যখন জোট সরকার গঠনের ব্যাপারে নেতানিয়াহু হিমশিম খাচ্ছেন এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীত্ব ঝুঁকির মুখে তখন তিনি এই আগ্রাসী মন্তব্য করলেন। নেতানিয়াহু বলেন, ইরানকে মোকাবেলার জন্য এখনই বহু কোটি ডলার বাজেট বরাদ্দ দিতে হবে এবং প্রতিবছর এই বাজেট বাড়াতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন