News71.com
 International
 06 Oct 19, 06:05 PM
 186           
 0
 06 Oct 19, 06:05 PM

অভিযুক্তদের বেকসুর খালাস দিয়ে নিজের বুকে গুলি চালালেন বিচারপতি ।।

অভিযুক্তদের বেকসুর খালাস দিয়ে নিজের বুকে গুলি চালালেন বিচারপতি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ খুনের এক মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল শুক্রবার (৪ অক্টোবর)। নির্ধারিত সময়েই শুরু হয় রায় ঘোষণা। আদালত রায়ে অভিযুক্ত পাঁচজনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণা করেন বিচারক কানাকর্ন পিয়ানাচানা। রায় ঘোষণার পর দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করেন কানাকর্ন পিয়ানাচানা। তারপর পকেট থেকে পিস্তল বের করে নিজের বুকে গুলি চালান তিনি৷ এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা শহরে অবস্থিত এক আদালতে। ব্যাংকক পোষ্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিচারক এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত। জানা গেছে, রায় ঘোষণার পুরো ঘটনা ফেসবুকে লাইভ হয়। পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়ার পর বিচার ব্যবস্থার সমালোচনা করে বিচারপতি বলেন, আমাদের দেশের বিচারব্যবস্থা ত্রুটিপূর্ণ। যারা ধনী ও প্রভাবশালী, তারা গুরুতর অপরাধ করলেও অর্থ ও ক্ষমতার জোরে পার পেয়ে যান। সাধারণ মানুষ সামান্য অপরাধ করলেও তাদের কঠোর শাস্তি হয়।

তিনি বলেন, আমি বলছি না যে, খুনের মামলায় যাদের বেকসুর খালাস করলাম তারা অপরাধ করেনি৷ তারা খুন করতেই পারে৷ কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার জন্য তাদের সাজা দেওয়া সম্ভব নয়। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না। কারণ তেমনটা করলে অনেক নির্দোষ মানুষ বলির পাঁঠা হবে। প্রত্যক্ষদর্শীরা বলেন, নিজের বক্তব্য শেষ করার পরেই বিচারপতি সাবেক রাজার ছবির সামনে দাঁড়িয়ে আইনি শপথ নেন এবং নিজের বুকে গুলি চালান। আদালতের মুখপাত্র সুরিয়ান হংভিলাই জানান, ওই বিচারপতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, ব্যক্তিগত অবসাদের জেরেই তিনি নিজেকে গুলি করেছেন৷ তবে সেই অবসাদের কারণ কী, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন