
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরাক ও ইরানের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। শত্রুরা এই সম্পর্কে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। রবিবার খামেনির কার্যালয়ের পক্ষ থেকে এক টুইটে এই মন্তব্য করা হয়েছে। হজরত ইমাম হুসাইন (আ)- এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে কয়েক লাখ মানুষ ইরাকের নাজাফ এবং কারবালায় জমায়েত হওয়ার প্রস্তুতির সময় এই মন্তব্য করলেন খামেনি। সাধারণত চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে ২০ লাখের বেশি মানুষ অংশ নিয়ে থাকেন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকে চলমান সহিংসতার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন খামেনি। ইরানের পক্ষ থেকে চেহলাম বার্ষিকীতে অংশ নিতে ইচ্ছুক মানুষদের ভ্রমণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাক ও ইরানের মানুষের মধ্যকার সম্পর্ক আল্লাহর উপর বিশ্বাস, মহানবী (সাঃ) এবং ইমাম হোসাইন আলাইহিস সালামের ভালোবাসার ভিত্তিতে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক দিন দিন বাড়বে।