News71.com
 International
 08 Oct 19, 10:43 AM
 152           
 0
 08 Oct 19, 10:43 AM

১০ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর ।।

১০ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর। সোমবার (৭ অক্টোবর) ওই এলাকার গভর্নর শ্রী সত্য পাল মালিক উপদেষ্টা এবং মুখ্যসচিবদের সঙ্গে পরিস্থিতি ও সুরক্ষা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন। জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য বিভাগ এক টুইটে বলেছে, প্রায় দুই মাস ধরে জম্মু-কাশ্মীরে যেতে পর্যটকদের ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা গভর্নরের নির্দেশে ১০ অক্টোবর থেকে তুলে দেওয়া হবে। এর আগে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দু’টি অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন