
আন্তর্জাতিক ডেস্কঃ সরকার গঠনের সময় জোটসঙ্গীদের শর্ত মেনে অস্ত্র রপ্তানিতে রাশ টানার সিদ্ধান্ত নিলেও জার্মানি অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড ছুঁতে চলেছে। এসপিডি সম্পর্কেই তাঁর মন্তব্য, ‘‘সবচেয়ে খারাপ বিষয় হলো, আজকের এসপিডি শান্তির চেয়ে অস্ত্র বিক্রির লাভকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে৷'' ২০১৮ সালে জোট সরকার গড়ার আগে সব দল অস্ত্র রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিলেও জার্মানির অস্ত্র রপ্তানি বাড়ছে৷ চলতি সংসদ অধিবেশনে সবুজ দলের নেতা ওমিদ নুরিপুরের প্রশ্নের জবাবে জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তুলনায় এ বছর একই সময়ে শতকরা ৭৫ ভাগ বাড়বে৷ ২০১৫ সালে মোট সাত দশমিক ৮৬ বিলিয়ন ইউরোর ফস্ত্র রপ্তানি করেছিল জার্মানি৷ এ বছর প্রথম নয় মাসেই ছয় দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকার৷ এই ধারা চললে বছর শেষে রপ্তানির নতুন রেকর্ড হওয়া প্রায় অনিবার্য৷