
নিউজ ডেস্কঃ ওমান ভিত্তিক ‘সালাম এয়ার’ বাংলাদেশে তাদের দ্বিতীয় গন্তব্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘চট্টগ্রাম-মাস্কাট’ রুটে ফ্লাইট চালু করেছে। এটি তাদের ২৩তম আন্তর্জাতিক রুট। ১৫৩ জন যাত্রী নিয়ে সালাম এয়ারের নতুন একটি এয়ারবাস সোমবার (৭ অক্টোবর) রাত ৮টা ২২ মিনিটে চট্টগ্রাম অবতরণ করে। এরপর সাড়ে ৯টায় ১৩৫ জন যাত্রী ও ১৫৩ কেজি পণ্য নিয়ে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত তায়েব সেলিম আল আলাওয়ি, সালাম এয়ারের অ্যাকটিং কমার্শিয়াল ডিরেক্টর মাজিন আহমেদ আল সালমান, হেড অব সেলস মোহাম্মদ আল বিমৌকি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জাহান, সালাম এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এম শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক এমএ লতিফ শাহরিয়ার জাহিদি, এয়ারপোর্ট ম্যানেজার ইশতিয়াক হাফিজ প্রমুখ।