News71.com
 International
 09 Oct 19, 07:23 PM
 170           
 0
 09 Oct 19, 07:23 PM

জার্মানিতে ইহুদি উপাসনালয়ের বাইরে গুলি ॥ নিহত ২

জার্মানিতে ইহুদি উপাসনালয়ের বাইরে গুলি ॥ নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির স্যাক্সনি অ্যানহাল্ট প্রদেশে ইহুদিদের উপাসনালয়ের (সিনাগগ) বাইরে দুর্বৃত্তের গুলিতে এক নারীসহ অন্তত ২ জন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) প্রদেশের হ্যালা শহরে এ ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী একটি সাবমেশিনগান থেকে বেশকিছু গুলি চালায়। এতে এক নারীসহ ২জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। এ সময় ইহুদিদের কবরস্থানে একটি হ্যান্ডগ্রেনেডও ছুঁড়ে মারা হয় বলে খবরে বলা হয়। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে ল্যাপজি শহরের দিকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে পুলিশ মানুষজনকে ঘরবাড়িতেই অবস্থান করার পরামর্শ দিয়েছে। যারা বাইরে আছে তাদের নিরাপদ জায়গা খুঁজে নিতে বলা হয়েছে। হামলাকারীকে ধরতে জরুরি ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন