News71.com
 International
 10 Oct 19, 06:37 PM
 171           
 0
 10 Oct 19, 06:37 PM

সাহিত্যে নোবেল পেলেন ওলগা তোকারচুক ও পিটার হান্দকে ।।

সাহিত্যে নোবেল পেলেন ওলগা তোকারচুক ও পিটার হান্দকে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কেলেঙ্কারির জেরে গত বছর স্থগিত হয়ে যাওয়ায় এবছর সাহিত্যে দুই বছরের নোবেল পুরস্কার ঘোষণা করেছে সুইডিশ একাডেমি। ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পোলিশ লেখক ওলগা তোকারজুক এবং ২০১৯ সালের পুরস্কার উঠবে অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকের হাতে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া পোলিশ লেখক ওলগা তোকারজুকের জন্ম ১৯৬২ সালে। বাণিজ্যিকভাবে নিজের প্রজন্মের সবচেয়ে সফল লেখক বলে মনে করা হয় তাকে। ২০১৮ সালে ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন তিনি। ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকের জন্ম ১৯৪২ সালে। উপন্যাস, নাটক লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাতি রয়েছে এই নোবেল জয়ীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন