News71.com
 International
 11 Oct 19, 01:25 PM
 155           
 0
 11 Oct 19, 01:25 PM

ভারতে বাস চাপায় সড়কের পাশে ঘুমন্ত ৭ তীর্থযাত্রীর মৃত্যু॥  

ভারতে বাস চাপায় সড়কের পাশে ঘুমন্ত ৭ তীর্থযাত্রীর মৃত্যু॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে বাসচাপায় নারী-শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। তারা সবাই গঙ্গাস্নানে যাচ্ছিলেন।শুক্রবার (১১ অক্টোবর) রাজ্যের বুলন্দশাহরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে চার নারী ও তিন শিশু রয়েছে। তারা দলবেঁধে নারাউরা ঘাটে গঙ্গাস্নানে যাচ্ছিলেন। ক্লান্তি কাটাতে সড়কের পাশেই ঘুমিয়ে পড়েছিলেন তারা। এসময় একটি দ্রুতগামী বাস তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। জানা যায়, বাসটি বৈষ্ণু দেবী থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন