News71.com
 International
 11 Oct 19, 10:14 PM
 171           
 0
 11 Oct 19, 10:14 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১৪ দিনের রিমান্ডে ।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১৪ দিনের রিমান্ডে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চৌধুরী সুগার মিলস মামলায় ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) আদালত এ নির্দেশ দেন। রিমান্ড শেষে ২৫ অক্টোবর আদালতে হাজির করার জন্য আদালত এনএবিকে নির্দেশ দিয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে। অন্যদিকে আজকেই আদালতে হাজির করার আগে নওয়াজ শরীফকে কোট লাখপাত জেল থেকে গ্রেপ্তার করে এনএবি। চৌধুরী সুগার মিলস দুর্নীতির ঘটনায় নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম শরীফসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। চৌধুরী সুগার মিলস মামলায় মরিয়মেরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলায় গত আগস্টে মরিয়ম নওয়াজ ও তার কাজিন আব্বাসকে গ্রেপ্তার করে এনএবি। সাবেক প্রধানমন্ত্রী আগে থেকেই আল আজিজিয়া মিলস দুর্নীতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন