
আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও ভারতের মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শিগগিরই শুরু হবে। চীনা প্রধানমন্ত্রী শি চিন পিংয়ের ভারত সফরের প্রথম দিনে এ ঘোষণা দেয় ভারতের অর্থ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে ভারতের অর্থ মন্ত্রণালয়ের সচিব বিজয় গোখলে জানান, বর্তমানে চীনের সাথে ভারতের ৬ হাজার ৩শ' কোটি মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। এ ব্যবধান কমাতে দুই দেশের যৌথ বিনিয়োগ বাড়ানো ও আমদানি-রপ্তানি ইস্যুতে আলোচনা হবে। এছাড়া চীনের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নতুন চুক্তির আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য সচিব।