News71.com
 International
 14 Oct 19, 10:35 AM
 160           
 0
 14 Oct 19, 10:35 AM

সৌদি আরবের প্রথম নারী মডেল জ্যাকুলিন॥

সৌদি আরবের প্রথম নারী মডেল জ্যাকুলিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের ওপর থেকে নানা বিধি-নিষেধ তুলতে শুরু করেছে কট্টর রক্ষণশীল দেশ সৌদি আরব। এর মধ্যেই বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছেন একটি নতুন খবর। দেশটিতে প্রথম নারী মডেল হয়েছেন তিনি। সৌদি আরবের বিমানবন্দরে শোভা পেয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের ছবিসংবলিত হালা কেএসএর বিজ্ঞাপন। এতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। সঙ্গে বিজ্ঞাপনটিতে তার স্বাক্ষরও স্থান পেয়েছে। সৌদি বিমানবন্দরে স্থান পাওয়া এটিই প্রথম কোনো নারী তারকার মুখসংবলিত বিজ্ঞাপন। সৌদি বিমানবন্দরে তার বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনলাইন স্ট্রিমিং সাইটের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’-এও দেখা যাবে জ্যাকুলিনকে। এদিকে নেটফ্লিক্সে মুক্তির অপক্ষোয় জ্যাকুলিনের আরেক ছবি ‘ড্রাইভ’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন