News71.com
 International
 14 Oct 19, 10:44 AM
 140           
 0
 14 Oct 19, 10:44 AM

সিরিয়া থেকে ১,০০০ সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ।।

সিরিয়া থেকে ১,০০০ সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে এক হাজার মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। খবর সিবিএস’র। তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প সেনা সরিয়ে নেওয়ার এ নির্দেশ দিয়েছেন। মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কাজ ‘দ্রুততম ও নিরাপদতম’ উপায়ে করা হবে বলে জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সিরিয়ায় আমরা দু’টি পক্ষের সংঘর্ষের মধ্যে আটকা পড়েছি, এ অবস্থায় সেখানে সেনা মোতায়েন করে রাখা দায়িত্বজ্ঞানহীনতার কাজ হবে।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অবশ্য তার সাক্ষাৎকারে এ তথ্য জানাননি যে, এই এক হাজার সেনাকে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে বের করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হবে নাকি মধ্যপ্রাচ্যের অন্য কোথাও মোতায়েন করা হবে। অসমর্থিত খবর অনুযায়ী, কয়েক মাস আগেও সিরিয়ায় প্রায় ২,০০০ মার্কিন সেনা মোতায়েন ছিল এবং সাম্প্রতিক গ্রীষ্মে ট্রাম্পের নির্দেশে তাদের অর্ধেককে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের উৎখাত করার লক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে ওই অঞ্চলে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত নিয়ে এই অভিযান শুরু করেছে রিসেপ তাইয়্যেব এরদোগান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন