
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণের জেরে দোতলা ভবন ধসে গেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। সোমবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে রাজ্যটির পূর্বাঞ্চলীয় জেলা মাউতে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। এ ঘটনায় অনেকে ভবনের ধ্বংসাবশেষে আটকে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সিলিন্ডার বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।