News71.com
 International
 14 Oct 19, 01:46 PM
 144           
 0
 14 Oct 19, 01:46 PM

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে নিহত ১২ ।।

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে নিহত ১২ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে একটি সিলিন্ডার বিস্ফোরণের পর ভবন ধসে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকালে মাও জেলায় এ ঘটনা ঘটে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, মোহাম্মদাবাদ এলাকায় একটি দোতলা ভবনের ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতই শক্তিশালী বিস্ফোরণ ছিল যে, পুরো ভবন ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকা পড়েছেন কিনা তা যাচাই করতে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অনেক মানুষ জড়ো হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, আহত ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন