News71.com
 International
 14 Oct 19, 09:26 PM
 168           
 0
 14 Oct 19, 09:26 PM

আবারও অর্থনীতিতে নোবেল পেলেন ভারতীয় বাঙালী বাবু॥  

আবারও অর্থনীতিতে নোবেল পেলেন ভারতীয় বাঙালী বাবু॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ও ডঃ অমর্ত্য সেনের পর ফের নোবেল পেলেন ভারতীয় বাঙালী বাবু। এবার অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতির ক্ষেত্রে এই সম্মানে ভূষিত হলেন অভিজিৎ বিনায়ক। একই সঙ্গে নোবেল সম্মান পেলেন তাঁর স্ত্রী এস্থার ডাফলোও। পুরস্কৃত হলেন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারও। নোবেল কমিটি জানাচ্ছে, দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণার জন্যেই পুরস্কার দেওয়া হল এই ত্রয়ীকে। এস্থার অর্থনীতিতে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক। বিশ্বের দ্বিতীয় মহিলা হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি। আজ নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ‘‘ওঁদের গবেষণা গোটা বিশ্বকে দারিদ্রের বিরুদ্ধে লড়ার নতুন হাতিয়ারের সন্ধান দিয়েছে। মাত্র দুই দশকে ওঁদের গবেষণা পদ্ধতি উন্নয়ন অর্থনীতির রূপরেখা বদলে দিয়েছে। এখন অর্থনীতির গবেষণায় এটি অন্যতম পাথেয় মডেল।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন