News71.com
 International
 15 Oct 19, 10:21 PM
 187           
 0
 15 Oct 19, 10:21 PM

কাশ্মীরে মোবাইল সেবা চালু হলেও বন্ধ বার্তা আদান-প্রদান ।।

কাশ্মীরে মোবাইল সেবা চালু হলেও বন্ধ বার্তা আদান-প্রদান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ অগাস্ট ভারতশাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়। একই সঙ্গে যে কোনো ধরনের সমস্যা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল সকল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু ৭২ দিন পর গতকাল সোমবার উপত্যকায় আংশিকভাবে শুধু পোস্টপেইড মোবাইল সংযোগ পুনরায় চালু করা হয়। তবে নিষেধাজ্ঞার কবল থেকে বের হতে পারেননি জম্মু-কাশ্মীরের নাগরিকরা। পোস্টপেইড মোবাইল পরিষেবা শুরু হলেও সরকারি কর্মকর্তারা জানালেন আপাতত বন্ধ থাকবে বার্তা আদান-প্রদান পরিষেবা। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপত্যকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে। সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয় বার্তা আদান-প্রদান পরিষেবা। এমনকি এখনও চালু করা হয়নি ইন্টারনেট পরিষেবাও। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক জানান, দ্রুত কাশ্মীরে চালু করা হবে ইন্টারনেট পরিষেবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন