News71.com
 International
 16 Oct 19, 01:17 PM
 180           
 0
 16 Oct 19, 01:17 PM

হারানো মেয়েকে খুঁজে না পেয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বাবা ।।

হারানো মেয়েকে খুঁজে না পেয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বাবা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত সাত মাস ধরে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। বারবার পুলিশের দ্বারস্থ হলেও পুলিশকর্মীরা তাঁকে পাত্তাই দেননি বলে অভিযোগ। কিশোরী কন্যাকে খুঁজে পাওয়ার আরও কোনও আশা নেই বুঝতে পেরে শেষে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৪০ বছরের এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের তিলক নগরে। মৃত ব্যক্তির নাম পঞ্চরাম রিথাদিয়া। একটি সুইসাইড নোট তিনি লিখে গিয়েছেন, সেখানে নেহরু নগরের পুলিশ কর্মীরা তাঁর অভিযোগে গুরুত্ব দেননি বলে উল্লেখ করে গিয়েছেন পঞ্চরাম। তাঁর মেয়ের হারিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত পাঁচজন তাঁকে ক্রমাগত উত্যক্ত করে গিয়েছে বলেও সুইসাইড নোটে অভিযোগ। পেশায় জুতো প্রস্তুতকারক পঞ্চরামের ১৭ বছরের মেয়ে সাত মাস আগে হারিয়ে যায়। তারপর থেকেই মেয়েকে খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিনিয়র ইন্সপেক্টর রাজেন্দ্র পাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন