News71.com
 International
 16 Oct 19, 05:52 PM
 188           
 0
 16 Oct 19, 05:52 PM

আফগানিস্তানে গাড়ি বোমা বিষ্ফোরণে দুই পুলিশ সদস্যসহ নিহত ৭ ।।

আফগানিস্তানে গাড়ি বোমা বিষ্ফোরণে দুই পুলিশ সদস্যসহ নিহত ৭ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলে লাঘমান প্রদেশের একটি প্রশাসনিক ভবনের কাছে বুধবার গাড়ি বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। বুধবার সকালে বিষ্ফোরণে ২০ শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। খবর দ্য স্টেটম্যানের। প্রদেশটির গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান, এলিশিং জেলার প্রশাসনিক ভবনের বাইরে স্থানীয় সময় সকাল ৬টার দিকে বিষ্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২ জন পুলিশ সদস্যসহ ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আফগান ন্যাশনাল পুলিশ (এএনপি) ঘটনার তদন্ত করছে। পুলিশ জানায়, এ ঘটনায় পাশ্ববর্তী একটি মাদ্রাসাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভেঙ্গে পড়া কাঁচের টুকরোর আঘাতে মাদ্রাসার প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিহতের সংখ্যার খবর নিশ্চিত করে এ হামলায় জন্য তালেবানকে দায়ী করেছে। তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবানের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন