News71.com
 International
 16 Oct 19, 09:49 PM
 217           
 0
 16 Oct 19, 09:49 PM

অস্ট্রেলিয়ার সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ ।।

অস্ট্রেলিয়ার সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ ।।

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সড়ক দুর্ঘটনায় শহীদ ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ব্রিসবেনের বল্ড হিলসের গিম্পি আর্টেরিয়াল রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ ইসলাম অস্ট্রেলিয়ায় একজন আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট। তিনি ব্রিসবেনের অ্যালবিয়োনে স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে বসবাস করছিলেন। সেভেন নিউজ ডট কম ডট এইউ’র প্রতিবেদন থেকে জানা যায়, একটি চোরাই মিতসুবিশি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে বিপরীত লেনে বেপরোয়া গতিতে ছুটে। এসময় ওই প্রাইভেটকারটি শহীদ ইসলামের প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে শহীদ ইসলাম এবং মিতসুবিশি প্রাইভেটকারের একজন পুরুষ যাত্রী মারা যান। মারাত্মক আহত অবস্থায় পুলিশ চালককে গ্রেফতার করে। স্ত্রী ফেরদৌসী ইসলাম ও চার বছরের ছেলে সহিরকে নিয়ে শহীদ ইসলাম শনিবার গ্রিফিনে তাদের নতুন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ওই বাড়ির পরিচ্ছন্নতার কাজ শেষ করে বর্তমান বাড়িতে ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন