News71.com
 International
 17 Oct 19, 12:12 PM
 218           
 0
 17 Oct 19, 12:12 PM

যে ঘড়িতে ১২টা বাজে না ।।

যে ঘড়িতে ১২টা বাজে না ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সোলোথার্ন। ছবির মতো এই সুন্দর শহরটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বেড়াতে আসা পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান শহরের কেন্দ্রস্থল টাউন স্কয়ারের সামনে ঘড়ির দিকে তাকিয়ে। পৃথিবীর সব ঘড়িতে যেখানে এক থেকে বারোটি কাঁটা রয়েছে সেখানে এই ঘড়িতে আছে এগারোটি কাঁটা। অর্থাৎ কখনও বারোটা বাজে না এই ঘড়িতে। শুধু ঘড়ি নয়, এই শহরের অনেক কিছুতেই রয়েছে এগারো সংখ্যার আধিক্য। এই শহরে রয়েছে এগারোটি জাদুঘর, এগারোটি গির্জা, এগারোটি ঝরনাসহ আরো অনেক কিছু। একাদশ শতাব্দীর গোড়ার দিকে এই নগরীতে ইলভ নামে এক জার্মানের আগমন ঘটেছিল, যিনি এই নগর প্রতিষ্ঠায় অনেক পরিশ্রম করেছিলেন। সে সময় ইলভ সফল না হলেও সোলোথার্নবাসী তাকে ভোলেনি। ইলভের নামের সাথে মিল রেখে শহরে ইলেভেন নামে কয়েকটি স্থাপনা তৈরি করে। ১২১৫ সালে যখন এই শহরে কাউন্সিলর নির্বাচন হয় তখন এগারো জনকে নির্বাচন করা হয়েছিল। এমনকি ১৪৮১ সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনের এগারোতম প্রদেশ হিসেবে যুক্ত হয়। পনেরো শতকের গোড়ার দিকে সেইন্ট আরসু গির্জা নির্মাণ করার সময় এগারোটি দরজা, এগারোটি জানালা, এগারোটি রো, এগারোটি ঘণ্টা, এগারো রকমের পাথর ব্যবহার করা হয়েছিল। এই শহরবাসীর এগারো সংখ্যাটির প্রতি রয়েছে এক প্রাগৈতিহাসিক দুর্বলতা, যা তারা হাজার বছর ধরে ব্যবহার করে আসছে পরম মমতায়, পরম যত্নে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন