News71.com
 International
 17 Oct 19, 06:35 PM
 178           
 0
 17 Oct 19, 06:35 PM

৪৪ সন্তানের মা একজন উগান্ডার ৩৬ বছর বয়সের নারী॥

৪৪ সন্তানের মা একজন উগান্ডার ৩৬ বছর বয়সের নারী॥

আন্তর্জাতিক ডেস্কঃ মরিয়ম নবতানজি, বয়স ৩৬। একটি বিরল জিনগত সমস্যায় ভুগছেন আফ্রিকার দেশ উগান্ডার এই নারী। আর এ সমস্যার কারণে মাত্র ৩৬ বছর বয়সে ৪৪টি সন্তান জন্ম দিয়েছেন মরিয়ম। তবে তার জন্য কষ্টের ব্যাপার হলো, এতগুলো সন্তানকে একাই সামলাতে হচ্ছে তাকে। কারণ প্রায় চার বছর আগে স্ত্রী-সন্তান রেখে তার স্বামী চলে গেছেন। এরপর থেকে গত চার বছর ধরে একাই এই বিশাল সংসার নিজের কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন মরিয়ম। ১২ বছর বয়সে তার চেয়ে ২৮ বছরের বড় এক ব্যক্তির সাথে মরিয়মের বিয়ে হয়। বিয়ের প্রথম বছরে জমজ সন্তানের জন্ম দেন তিনি। মরিয়মের বয়স এখন ৪০ বছর। তার সন্তান জন্মদান বন্ধ করতে চিকিৎসকরা ব্যবস্থা নিয়েছেন। চারটা ছোট ঘরে এতগুলো সন্তান নিয়ে বসবাস করা মরিয়মের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে। মরিয়ম তার সন্তানদের নিয়ে যে জায়গায় বসবাস করে সেটা কফি ক্ষেত বেষ্টিত। বিয়ের প্রথম দিকে মরিয়মকে জন্মনিরোধক পিল খাওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন এক চিকিৎসক। কারণ তার ডিম্বাশয় অস্বাভাবিক রকমের বড় ছিল। যে কারণে এই পিল খেলে সমস্যা দেখা দিতে পারে বলে জানান তার চিকিৎসক। তাই প্রথম জমজ সন্তান জন্ম দেয়ার পর থেকে তার বাচ্চা হতেই থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন