News71.com
 International
 17 Oct 19, 06:40 PM
 183           
 0
 17 Oct 19, 06:40 PM

শান্তির নোবেলে মনোনীত হলেন হংকংয়ের জনগণ॥ নরওয়ে’র এমপি মেলবি বরেন

শান্তির নোবেলে মনোনীত হলেন হংকংয়ের জনগণ॥ নরওয়ে’র এমপি মেলবি বরেন

আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির ‘জনগণ’কে ২০২০ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন নরওয়ের এক রাজনীতিক। মঙ্গলবার এক টুইটবার্তায় নরওয়ের পার্লামেন্ট সদস্য গুরি মেলবি বরেন, ২০২০ সালের নোবেল পুরস্কারের জন্য আমি হংকংয়ের জনগণকে মনোনীত করেছি। যারা তাদের বাকস্বাধীনতা এবং মৌলিক গণতন্ত্রের দাবিতে নিজেদের জীবন বাজি রেখেছেন। এদিকে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের প্রতি কড়া সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস। চীনের বিরুদ্ধে কড়া অবস্থান জানান দিয়ে কংগ্রেসের নিন্মকক্ষ প্রতিনিধি পরিষদ চারটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। এর মধ্যে ‘হংকং ডেমোক্রেসি অ্যাক্ট’, ‘প্রটেক্ট হংকং অ্যাক্ট’, হংকংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্বীকৃতি সংক্রান্ত বিল অন্যতম। মঙ্গলবার পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা কণ্ঠভোটে এ বিলগুলো পাস করেন। এর মাধ্যমে হংকংয়ে জ্বলতে থাকা বিক্ষোভ-আগুনে যুক্তরাষ্ট্র ঘি ঢালল বলে মনে করছেন বিশ্লেষকরা।

জবাবে চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে হুশিয়ারি দিয়েছে বেইজিং। রয়টার্স বলছে, বাণিজ্যযুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এ বিলগুলো পাস হল। প্রতিনিধি পরিষদের সদস্যরা জানান, তারা চীনের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিতে এবং চার মাস চলা হংকংয়ের আন্দোলনে সমর্থন প্রকাশেই বিলগুলোর পক্ষে অবস্থান নিয়েছেন। তৃতীয় বিলটিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হংকংয়ের সম্পর্কের স্বীকৃতি এবং শহরটির বাসিন্দাদের আন্দোলনের অধিকারে সমর্থন জানানো হয়। চতুর্থ বিলটিতে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণে চীনের বিরোধিতার প্রতিক্রিয়ায় কানাডার ভূমিকার প্রশংসা করা হয়েছে। হংকংয়ের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলার দুষ্ট উদ্দেশ্যে মার্কিন আইনপ্রণেতারা এসব বিল এনেছেন বলে অভিযোগ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিলগুলো আইনে পরিণত হতে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর বা ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন