News71.com
 International
 17 Oct 19, 06:41 PM
 177           
 0
 17 Oct 19, 06:41 PM

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প।। নিহত ৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প।। নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ স্থানীয় সময় বুধবার রাতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার কম্পনটি দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। এই ভূমিকম্পের কারণে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি মিন্দানাও প্রদেশের ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমের শহর জেনারেল সান্তোসে আঘাত হানে। কম্পনের কেন্দ্র ছিলো দাভাও শহরের ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল(এনডিআরআরএমসি) জানিয়েছে, দাভাও ডেল সুর প্রদেশের ম্যাগসেসে এলাকায় ভূমিধসে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। টুলুনান এলাকায় নিহত হয়েছে এক শিশু এবং আহত হয়েছে দুজন। ভূমিকম্পে হৃদক্রিয়া বন্ধ হয়ে কোটাবাটো এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন